বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাভারে পুলিশের এসআই হত্যার মামলায় ৯ আসামির রিমান্ড আবেদন

সাভারে পুলিশের এসআই হত্যার মামলায় ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সাভারে পুলিশের এসআই হত্যার মামলায় ৯ আসামির রিমান্ড আবেদন

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর প্রধান আসামি জহিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ।

এছাড়াও, র‍্যাব-১০ চারজনকে এবং র‍্যাব-৪-এর আরও চারজনসহ মোট ৮ এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরের পর র‍্যাব ওই ৮ আসামিকে সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সাভার মডেল থানা-পুলিশ গতকাল রাতে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ৯ আসামিকে মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, এই মামলার প্রধান আসামি জহিরুল বর্তমানে পুলিশের ৫ দিনের রিমান্ডে রয়েছেন। এই ঘটনায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন