সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাভারে পুলিশের এসআই আলতাব হোসেনকে হত্যা, ছেলে আহত

সাভারে পুলিশের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা, তার ছেলে গুরুতর আহত।

সাভারে পুলিশের এসআই আলতাব হোসেনকে হত্যা, ছেলে আহত

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।

জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে আলতাব হোসেনের বাসার কাছে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। এসময় তিনি এক ব্যবসায়ীর পক্ষ নিয়ে মাদকাসক্ত কয়েকজনের বিরোধিতা করলে তিনি আক্রমণের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সাথে তর্কে জড়ান মাদকাসক্ত কয়েকজন। পুলিশের এসআই আলতাব হোসেন প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ক্ষিপ্ত করে তোলে।

পরে সন্ত্রাসীরা অতর্কিতে আলতাব হোসেনকে পেটাতে শুরু করে। তাকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্যরা জানান, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।

শেরে বাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নিহতের ছোট ছেলে আরিফুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন