সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

রাজধানীতে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, নারী গ্রেফতার

রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতার হয়েছে এক নারী।

রাজধানীতে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, নারী গ্রেফতার

রাজধানীর কাফরুলে ৭ বছরের একটি শিশু অপহরণের ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর নাম যুথী আক্তার (২২)।

কাফরুল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করে। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুথী আক্তারকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তার পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত যুথী আক্তারকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন