সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণে নারী আহত

শরীয়তপুরের রান্নাঘরে ককটেল বিস্ফোরণে এক নারী গুরুতর আহত হয়েছেন।

শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণে নারী আহত

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে রান্নাঘরের টিনের চালা উড়ে যায় এবং আশেপাশের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় রোকেয়া বেগম নামক এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোকেয়া বেগম রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করার সময় ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ জানান, রান্নাঘরে ড্রামের ভিতরে একটি বালতি ছিল, যেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি এবং যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন