সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ব্যবসায়ী আসলাম খানকে গুলি, আহত

রাজধানীর শনিরআখড়ায় ব্যবসায়ী আসলাম খানকে গুলি করে আহত করা হয়েছে।

রাজধানীতে ব্যবসায়ী আসলাম খানকে গুলি, আহত

রাজধানীর শনিরআখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলিতে ৩৮ বছর বয়সী ব্যবসায়ী আসলাম খান আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কদমতলির শনিরআখড়া জিয়া স্মরনী রোডে এই ঘটনা ঘটে।

আহত আসলাম খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চাচাতো ভাই মিরাজ খান জানান, আসলাম খানের বাসা শনিরআখড়া এলাকায় এবং তার ক্রোকারিজের ব্যবসা রয়েছে। রাতের সময় তিনি দোকানের ভেতরে এক কাস্টমারের সাথে কথা বলছিলেন।

এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে। এই হামলায় তার বাম হাত ও ডান গাল গুলিবিদ্ধ হয়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

হামলার কারণ সম্পর্কে তার স্বজনরা কিছু জানাতে পারেননি। তবে স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। হামলাকারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন