মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহ উদ্ধার, ৩ জন গ্রেফতার

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার, তিনজন গ্রেফতার।

বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহ উদ্ধার, ৩ জন গ্রেফতার

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন– বাসচালক সোহেল রানা (৪০), বাসের সুপারভাইজার সাজু (২৮) ও বাসের হেলপার মনির (১৮)।

পুলিশ জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উদ্ধার হওয়া মরদেহের রহস্য উদঘাটনে শনিবার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মহাখালী থেকে চালক সোহেল রানাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ঢাকা-জামালপুর রুটে চলাচল করা একটি বাসও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মুখে লাগানো ছিল স্কচটেপ এবং পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট।

নিহত ইসমাইলের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। গাজীপুরের কাশিমপুর করলাপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

বিজ্ঞাপন