রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম হক বাবু এবং ঢাকা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন।
জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় ছাত্রদলের কয়েকজন তাদের আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন, অভিযুক্তরা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।