শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আ.লীগের নাশকতায় সরকারের দুর্বলতা: আখতার হোসেনের মন্তব্য

আ.লীগের নাশকতা নিয়ে মন্তব্য করেন আখতার হোসেন।

আ.লীগের নাশকতায় সরকারের দুর্বলতা: আখতার হোসেনের মন্তব্য

সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশে নাশকতা চালানোর সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দেশে আবারও মানুষ পোড়ানোর রাজনীতি ফিরে আসছে।’ তিনি অভিযোগ করেন যে, সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসের ঘটনাগুলোতে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করছে।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে যারা আগুন দিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির নেতাকর্মীরা।

এনসিপির নেতারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয়।

পরে বাংলামোটর এনসিপির কার্যালয়ের সামনে মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা, যা পরে শাহবাগে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন