শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আ. লীগের সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ আখতার হোসেনের

আখতার হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সন্ত্রাস বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

আ. লীগের সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ আখতার হোসেনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত মশাল মিছিলে নারীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে আগুন নিক্ষেপের দৃশ্য থাকা সত্ত্বেও জড়িতদের গ্রেফতার না করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

তিনি আওয়ামী লীগের গুম, খুন ও হত্যাকাণ্ডসহ সব অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।

আখতার বলেন, দলের নেতাকর্মীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির পাশাপাশি অপরাধীদের রক্ষার চেষ্টা করা ব্যক্তিদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিজ্ঞাপন