বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সংবিধান সংস্কার ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দাবিতে স্মারকলিপি

১১ দলীয় ঐক্য স্পিকারের কাছে ৬ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে।

সংবিধান সংস্কার ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দাবিতে স্মারকলিপি

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জোটটি।

জোটের নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশা পূরণে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তারা বিশেষ করে ১২ ফেব্রুয়ারির গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্মারকলিপিতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন আহ্বান, এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন