শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপির পাঁচ দাবিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

এনসিপি ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছে।

এনসিপির পাঁচ দাবিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছে। দলটির সদস্যসচিব আখতার হোসেন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজনৈতিক পর্ষদের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।

এনসিপির পাঁচটি দাবি হলো: সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

আখতার হোসেন বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যে আমরা অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে ইতিবাচক জায়গা থেকে দেখি। তবে ঐক্যের ভিত্তিমূল ও এজেন্ডাগুলো সরকারের পক্ষ থেকে পরিষ্কার হওয়া প্রয়োজন।’

তিনি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে বলেন, ‘সরকার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো সন্ত্রাস মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।’

আখতার আরও দাবি জানান, ‘যেখানে সন্ত্রাস ঘটানো হচ্ছে, সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত।’

বিজ্ঞাপন