শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনা কখনোই আসবেন না: বিএনপির এমপি কয়ছর

বিএনপির এমপি কয়ছর আহমেদ বলেছেন, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।

শেখ হাসিনা কখনোই আসবেন না: বিএনপির এমপি কয়ছর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, "শেখ হাসিনা চৌদ্দ গোষ্ঠী নিয়ে পালিয়েছে, তারা কখনো আসবে না।" বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

কয়ছর আহমেদ বলেন, "ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। যে পালিয়ে যায় সে আর ফিরে আসে না। এটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আমি নিশ্চিত করে বলতে পারি, তারা কখনো আসবে না। ফ্যাসিস্ট হাসিনাকে সরকার ফিরিয়ে আনতে চেষ্টা করছে, তার ফাঁসির রায় কার্যকর করতে।"

তিনি আরও বলেন, "দীর্ঘদিন বাংলার মাটিতে গুম, খুন যারা করেছে, তাদের বিচার হবে। দেশের সবাই চায় যেন এসব অপরাধের বিচার হয়। আসবে আসবে বলাটা তাদের ভাঁওতাবাজি।"

কয়ছর আহমেদ অভিযোগ করেন, "যারা নিষিদ্ধ দলের নামে জ্বালাও-পোড়াও করছে, তাদের বেশিরভাগ ভাড়াটিয়া; পয়সার বিনিময়ে এগুলো করছে। তারা সবসময়ই জ্বালাও-পোড়াও করে, এটি তাদের কাজ।"

সভায় উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত চন্দ সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন