মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ড. ইউনূসকে হেনস্তা: আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির উন্মোচন

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির অমানবিক চরিত্র উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির নাহিদ ইসলাম।

ড. ইউনূসকে হেনস্তা: আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির উন্মোচন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির অমানবিক চরিত্রকে আবারও উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, "এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।"

নাহিদ ইসলাম আরও জানান, "তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই। দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এই সন্ত্রাসী নেটওয়ার্ককে প্রতিহত করতে হবে।"

তিনি উল্লেখ করেন, "জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।"

এছাড়াও, নাহিদ ইসলাম বলেন, "জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

বিজ্ঞাপন