মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার, জানান তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস যথাযথ প্রোটোকল পেয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, "সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।"

এছাড়া, আওয়ামী লীগের সঙ্গে সরকারের রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। তবে, যদি আওয়ামী লীগ দায় স্বীকার করে ক্ষমা চায়, তাহলে সরকার বিবেচনা করতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই। "ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সরকার চায় শেখ হাসিনা আসুক," বলেন তিনি।

বিজ্ঞাপন