মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ভারতে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা আটক

ভারতের ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা আটক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে দিল্লি পুলিশ আবারও আটক করেছে। আজ মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়, জানিয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক হওয়ার আগে আশুতোষ এবং সৌরভ যন্তর মন্তরের ভেতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাদের সঙ্গে আরো কয়েকজন সিজেপি সমর্থক ছিলেন। পুলিশ জানিয়েছে, আইনভঙ্গের অভিযোগে এই নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিজেপি নেতারা নীতীশ কুমারের দল জেডিইউ-এর কার্যালয়ের দিক থেকে গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন। আটক হওয়া অন্য একজন সিজেপি নেতা হলেন অজিঙ্ক শিন্দে।

সোমবার, যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকার ফলে রাজধানীর তিনটি নির্ধারিত স্থানে — রামলীলা ময়দান, বুরারি মাঠ, এবং পূর্ব দিল্লির সিবিডি — প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে।

সোমবারই সৌরভ এবং আশুতোষ পার্লামেন্ট স্ট্রিট থানায় শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অনুমতি চেয়ে যান। পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়া হলে তারা আবার বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়ার পরিকল্পনা করছেন।

যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ার পর সিজেপি প্রধান অভিজিৎ দিপ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “যন্তর মন্তরে আর প্রতিবাদ করতে দেবে না ওরা। এটা এখন আর প্রতিবাদস্থল নয়।”

বিজ্ঞাপন