মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাদা পতাকা টানানোর বিষয় সরকারের নজরে এসেছে: তথ্য উপদেষ্টা

সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

সাদা পতাকা টানানোর বিষয় সরকারের নজরে এসেছে: তথ্য উপদেষ্টা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, "দেশের বিভিন্ন জায়গায় পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে আছে। এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। কেননা এটা বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না।"

তিনি আরো জানান, "অন্তর্বর্তী সরকারের আমলে সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তাতে সরকারের রাজনৈতিক অংশ ও সরকারি কর্মকর্তাদের দুই পক্ষের দায় রয়েছে।"

উপদেষ্টা বলেন, "দুর্নীতি ফৌজদারি অপরাধ। এটি তামাদি হয় না এবং অনেক বছর পরও এর তদন্ত করা যায়।" তিনি দুর্নীতি নিয়ে দুদককে স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানান।

এছাড়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, "পলাতক শেখ হাসিনার কোনো খবর প্রকাশ করা যাবে না। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।"

জাহেদ উর রহমান বলেন, "কর্মসূচি বা কার্যক্রম যতদিন নিষিদ্ধ আছে, ততদিন রিফাইন্ড হোক বা যে কোনো নামে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে না।"

বিজ্ঞাপন