যুবদল সুনাম রক্ষার লক্ষ্যে কঠোর নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি জানান, যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মুন্না বলেন, অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, আলোচিত কিছু ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
এছাড়া, তিনি দাবি করেন, চব্বিশের জুলাই আন্দোলনে যুবদলের ৭৮ নেতাকর্মী নিহত হয়েছে।