বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের অভিযোগ: অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

জামায়াত আমিরের অভিযোগ: অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত

রাজধানীর কাকরাইলের আইডিইবি মাল্টিপারপাস হলে আজ বুধবার অনুষ্ঠিত এক সেমিনারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শিরোনামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এই জাতি কষ্টে ছিল। অসংখ্য মানুষ গুম-খুনের শিকার হয়েছে। এই দেশের বাইরে থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে অনেক নাটকের পর নির্বাচন হয়েছে। নির্বাচনের পর বলা হল নির্বাচনের জন্য তারা অনেক কিছু মেনে নিয়েছিল।’

জামায়াত আমির অভিযোগ করেন, ‘নির্বাচন সরকার সবকিছুই জনগণের জন্য। অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা নির্বাচনের পর আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইনি।’

তিনি জনগণের প্রতি আক্রমণের অভিযোগ করে বলেন, ‘তারা জনগণকে মূর্খ বলতে চাচ্ছে। জনগণ না বুঝেই গণভোটে রায় দিয়েছে।’

ডা. শফিকুর রহমান জানান, ‘১৭ বছর তারা মজলুম ছিল। কিন্তু অনেকেই জেলে যায়নি, তারা শহীদ পরিবারের হাহাকার বুঝবে না।’

বিজ্ঞাপন