মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাজ্য থেকে মার্কিন বোমারু বিমান সরানোর কারণ হুমকি: ট্রাম্প

যুক্তরাজ্যের বিমানঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরানো হয়েছে ইরানের হুমকির কারণে, জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাজ্য থেকে মার্কিন বোমারু বিমান সরানোর কারণ হুমকি: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্পর্কিত হুমকির কারণে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিমানগুলো সেখানে রাখলে ঝুঁকি তৈরি হতে পারে এমন তথ্য পাওয়ার পর সেগুলো সরানো হয়েছে। তিনি বলেন, "হুমকির সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে।"

বোমারু বিমানগুলো সম্প্রতি ইরানের ওপর মার্কিন হামলায় ব্যবহার করা হয়েছিল। গত সপ্তাহে ওই ঘাঁটির কাছে পাঁচ ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেফতার করা হয়, পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

এর আগে ইরানের বিপ্লবী গার্ডস ফেয়ারফোর্ড ঘাঁটিকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, অতিরিক্ত সতর্কতার জন্য বোমারু বিমানগুলো সরানো হয়েছে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিমান সরানোর সঙ্গে ইরানের কথিত ষড়যন্ত্রের সরাসরি কোনো সম্পর্ক নেই। তিনি উল্লেখ করেন, পেন্টাগন প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে সামরিক সম্পদ সরিয়ে থাকে।

ন্যাটোর এক সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের জন্য ইরান এখনো বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ইরান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন