মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের সিইসির বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টের নোটিশ জারি।

ভারতের সিইসির বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট।

দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার (৫ অক্টোবর) কমিশনার জ্ঞানেশ কুমারসহ বাকি দুই কমিশনার ও নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়ে নোটিশ জারি করেছে।

মামলাটিতে অভিযোগ করা হয়েছে যে, সিইসি জ্ঞানেশ কুমার অন্য দুই নির্বাচন কমিশনারের প্রয়োজনীয় সম্মতি ছাড়াই বেশ কিছু একতরফা সিদ্ধান্ত নিয়েছেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি নির্ধারিত প্রক্রিয়া ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে সেগুলো বাতিল হতে পারে।

বর্তমানে সিইসিকে সাসপেন্ড করা হচ্ছে না, বরং নির্বাচন কমিশনের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে গত চার দিন ধরে বিক্ষোভ-আন্দোলন চলছে।

বিজ্ঞাপন