মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে সেন্টকম প্রধান সামরিক বিকল্পগুলো সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা।
ওয়াশিংটনের পক্ষ থেকে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।