মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের প্রেক্ষিতে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা তিনি আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে প্রদান করেন।
ট্রাম্প জানান, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য। এ সময় তিনি স্পেনকে বাজে অংশীদার হিসেবে অভিহিত করেন।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া ট্রাম্পের এই মন্তব্যের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। তিনি এক্স বার্তায় লেখেন, "স্পেন ব্ল্যাকমেল বা হুমকি মেনে নেবে না," এবং কূটনীতিকে দাদাগিরির সঙ্গে গুলিয়ে ফেলার বিষয়টি তুলে ধরেন।
গত মার্চে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এছাড়া, মার্কিন যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমাও বন্ধ করে দেয় দেশটি।