বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ন্যাটোর ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার ঘোষণা ইউক্রেনের জন্য

ন্যাটো ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার ঘোষণা করেছে।

ন্যাটোর ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার ঘোষণা ইউক্রেনের জন্য

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত উত্তর আটলান্টিক সামরিক জোট (ন্যাটো) এর দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের পর ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর একটি বিশাল সামরিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। সম্মেলনের শেষে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিউক্লিয়ার, প্রথাগত এবং মিসাইল ডিফেন্স সক্ষমতার সমন্বয়ে গঠিত, যা মহাকাশ ও সাইবার সম্পদের সাথে যুক্ত।

ন্যাটো নেতৃবৃন্দ জানান, তারা সামরিক সক্ষমতার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সংকল্পবদ্ধ। নতুন প্রযুক্তির দ্রুত প্রয়োগ ও আধুনিকায়নে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, তারা সব ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে মোতায়েন, সক্রিয় ও টিকিয়ে রাখার সক্ষমতায় বিনিয়োগ করছে।

এতে ডিপ প্রিসিশন স্ট্রাইক, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন ব্যবস্থা, সর্বাধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে।

একই সাথে একটি 'ট্রান্স-আটলান্টিক ওয়ারফাইটিং ক্লাউড' তৈরি করা হচ্ছে এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রহণ করার কথাও ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন