যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়েছে। তিনি এই মন্তব্য করেন তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়।
ট্রাম্প বলেন, “আমি তাদের (ইরান) সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা ‘জঘন্য’। তারা ‘অসুস্থ মানুষ’ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন।” তিনি আরও যোগ করেন, “তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।”
বক্তব্যের সময় ট্রাম্প বলেন, “তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। তারা ‘মিথ্যাবাদী’।” তিনি জানান, আলোচকেরা চাইলে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে তার মতে, তারা শুধু নিজেদের সময়ই নষ্ট করছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার অনুষ্ঠান চলাকালে ট্রাম্পের এই ঘোষণা আসে।
ট্রাম্পের এই ঘোষণার আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযান।
ইরান এরপর জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।