বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্পের কঠোর মন্তব্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্পের কঠোর মন্তব্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, "আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট, অসুস্থ মানসিকতার মানুষ। তাদের নেতৃত্বও অসুস্থ মানসিকতার। তারা নিষ্ঠুর ও সহিংস।"

তিনি আরও জানান, "যদি তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি শেষ।"

যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, "আমি আমাদের আলোচকদের সঙ্গে কথা বলব। তারা আলোচনা করতে চায়, তারা ভালো মানুষ। স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার; তবে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। আমার কাছে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।"

ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, "আমি এতে পরোয়া করি না, তারা কথা বলতে পারে। তবে আমার মনে হয়, তারা শুধু সময় নষ্ট করছে। তারা একদল মিথ্যাবাদী।"

বিজ্ঞাপন