বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কারবালায় নেওয়া হচ্ছে খামেনির কফিন, লাখো মানুষের শোকযাত্রা

নজফে পৌঁছেছে খামেনির কফিন, লাখো মানুষের শোকযাত্রার আয়োজন।

কারবালায় নেওয়া হচ্ছে খামেনির কফিন, লাখো মানুষের শোকযাত্রা

ইরাকের পবিত্র শহর নজফে পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন। স্থানীয় সময় অনুযায়ী, কফিনটি গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ নজফে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় লাখো মানুষ উপস্থিত হওয়ার আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শোকযাত্রায় অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত থাকবেন। তিনি ইরাকের রাজনৈতিক নেতা ও শিয়া ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে শোক অনুষ্ঠানে যোগ দেবেন।

নজফ বিমানবন্দরে আলী খামেনির মরদেহ পৌঁছানোর পর হাজারো মানুষ ভিড় জমায়। নজফ বিশ্বের শিয়া মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ও জামাতা ইমাম আলীর সমাধি রয়েছে।

বিজ্ঞাপন