সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের অনুরোধে সামরিক হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের অনুরোধে সামরিক হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, তবে সমঝোতা না হলে হামলা আবার শুরু হবে।

ইরানের অনুরোধে সামরিক হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে তিনি সতর্ক করেছেন যে, নতুন যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ পৌঁছাতে না পারলে হামলা আবার শুরু হতে পারে।

সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে, “অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন বৈঠকে বসি।” এখন আমরা সেই পর্যায়েই আছি। দেখি কী হয়!'

তিনি আরও জানান, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র পূর্ববর্তী অবস্থানে ফিরে যাবে। ইরানে ধারাবাহিক হামলার পর যুক্তরাষ্ট্র এই বিরতি দেয়, যা প্রায় দুই সপ্তাহ ধরে চলছিল।

এদিকে, ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে মূল্যায়ন করছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের আশঙ্কা ছিল যে, দীর্ঘমেয়াদি অভিযান চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুতে চাপ পড়তে পারে।

বিজ্ঞাপন