মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্য: ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্রের 'বাড়াবাড়ি'

ট্রাম্পের মন্তব্য, ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র 'বাড়াবাড়ি' করেছে।

ট্রাম্পের মন্তব্য: ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্রের 'বাড়াবাড়ি'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে। তিনি এই মন্তব্যটি করেছেন ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে।

ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে ওয়াশিংটন হিমশিম খাচ্ছে। তিনি বলেন, ‘নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আমরা হয়তো অনেক দূর এগিয়ে গেছি। কারণ, এখন আমরা আর জানিই না, কার সঙ্গে আলোচনা করছি।’

এছাড়া, তিনি দাবি করেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট হতে কেউই রাজি নয়।’ যদিও ২০২৪ সালের জুলাই থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ পেজেশকিয়ান।

ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, কার সঙ্গে আলোচনা করতে হবে, তা খুঁজে বের করতেই আমাদের বেশ বেগ পেতে হচ্ছে।’

তিনি পূর্বে দাবি করেছিলেন, ইরানের বিমানবাহিনী এবং ১৫৯টি জাহাজ ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো বর্তমানে ‘সমুদ্রের তলদেশে সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে।’

ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন