রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্য: ইরানের নেতৃত্ব নমনীয়, তবে সমঝোতা কঠিন

ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব নমনীয়, তবে সমঝোতা করা কঠিন।

ট্রাম্পের মন্তব্য: ইরানের নেতৃত্ব নমনীয়, তবে সমঝোতা কঠিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় কিছুটা বেশি নমনীয় হতে পারে, তবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনো বেশ কঠিন। তিনি শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, তেহরানকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি স্থায়ী চুক্তি নিশ্চিত করতে চান। তিনি বলেন, ‘এই ব্যক্তিরা সম্ভবত আগের চেয়ে বেশি বাস্তববাদী। কিন্তু তাদের সঙ্গে সমঝোতা করা খুব, খুব কঠিন।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছাই, আর পরদিনই তারা সেটি লঙ্ঘন করে।’ ট্রাম্পের মতে, একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না পায়।

ট্রাম্প বলেন, ‘আমি যা করছি, তা হলো নিশ্চিত করা যে চার, ১৫ কিংবা ২০ বছর পরও যদি আমাদের কোনো অযোগ্য প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন, তবু আমার করা চুক্তিটি স্থায়ী থাকবে। আমি কাউকেই তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে দেব না।’

এর আগে, ট্রাম্প দাবি করেন, তিনি ইতোমধ্যে দুইবার ইরানের নেতৃত্বকে সরিয়ে দিয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র দেশটির তৃতীয় নেতৃত্বের সঙ্গে কাজ করছে। তিনি পরিস্থিতিকে ‘চূড়ান্ত পর্যায়ের সরকার পরিবর্তন’ বলেও উল্লেখ করেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এ পরিস্থিতিতে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে স্থায়ী সমঝোতার ওপর জোর দিচ্ছেন ট্রাম্প।

বিজ্ঞাপন