গত তিন বছরে যুদ্ধে আহত হওয়া ইসরায়েলি সেনাদের প্রায় ৭০ শতাংশ আবারও সামরিক দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, আহত সেনাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে তাদের একটি বড় অংশকে পুনরায় কর্মক্ষম করে তোলা সম্ভব হয়েছে। বর্তমানে দেশটির সামরিক বাহিনীর সংশ্লিষ্ট বিভাগে প্রায় ৩১ হাজার আহত সেনার নাম নিবন্ধিত রয়েছে।
রোববার থেকে শুরু হতে যাওয়া ‘ইসরায়েলি সামরিক বাহিনীর আহত সদস্য ও শত্রুতামূলক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানানো সপ্তাহ’ উপলক্ষে এসব তথ্য প্রকাশ করেছে সেনাবাহিনী।
এই সপ্তাহে আহত সেনা ও সংঘাতের শিকার ব্যক্তিদের অবদান এবং তাদের পুনর্বাসন কার্যক্রমের বিষয়টি তুলে ধরা হবে। তবে, কতজন সেনা পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন এবং কতজন সীমিত সক্ষমতায় দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সামরিক বাহিনী।