যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, হুতিরা মিসবিহেভ করছে, যা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এসেছে।
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। হামলার কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার স্থগিতাদেশ আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে। তিনি জানান, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনার জন্য কোন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তা নির্ধারণে হিমশিম খাচ্ছে।
ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আমরা হয়তো অনেক দূর এগিয়ে গেছি।’ তিনি আরও দাবি করেন, ‘ইরানের প্রেসিডেন্ট হতে কেউই রাজি নয়।’ তবে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে, ২০২৪ সালের জুলাই থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ পেজেশকিয়ান।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের বিমানবাহিনী এবং ১৫৯টি জাহাজ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘জাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে।’
এদিকে, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।