মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকার অভিযোগ

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকার অভিযোগ

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জড়িত থাকার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টে এই দাবি করেন।

বার্নহ্যাম বলেন, বিমানঘাঁটিকে লক্ষ্য করে কথিত ষড়যন্ত্রটি প্রায় নিশ্চিতভাবেই আইআরজিসির নির্দেশে পরিচালিত হয়েছে। তিনি যুক্তরাজ্যের ভূখণ্ডে এ ধরনের হুমকি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন।

এ ঘটনার পর যুক্তরাজ্য দুই ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইরান সরকারের পক্ষে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা। তবে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের ২৯টি দেশের যৌথ বিবৃতিতে ইরানকে বিমানঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টার জন্য দায়ী করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্য দেশের ভূখণ্ডে মানুষের ওপর হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।

এদিকে, যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী মুসাভি ইরানের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ব্রিটিশ কর্তৃপক্ষকে প্রমাণ ছাড়া বক্তব্য না দিতে আহ্বান জানান। রাষ্ট্রদূত জানান, তেহরান তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।

এর আগে, লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসও এ অভিযোগকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে।

বিজ্ঞাপন