মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নৃশংস দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্য ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মিও হতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা।
এছাড়া, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে লন্ডন।
মিয়ানমারকে গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় পুরোপুরি মেনে চলতে আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী।