বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

সৌদি আরবে হুতিদের হামলা, ট্রাম্পের ক্ষোভ প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা করেছেন।

সৌদি আরবে হুতিদের হামলা, ট্রাম্পের ক্ষোভ প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আচরণকে অত্যন্ত খারাপ বলে মন্তব্য করেছেন। তিনি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলার প্রসঙ্গে এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হুতিদের হামলার ফলে সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান হুতিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাপ্রবাহ অত্যন্ত গুরুতর।

হুতিরা জানায়, তারা পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর ওপর সৌদি-জোটের নৃশংস আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন