ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরবের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। বিস্ফোরণের পর ভবনে আগুন ধরে যায়।
হামলার কয়েক ঘণ্টা আগে, সানার আস-সাবাহ এলাকার একটি তেল শোধনাগারে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের পক্ষ থেকে হামলা চালানো হয়। গোলার আঘাতে শাদা জেলায় একজন নিহত হন এবং অন্তত ২ জন আহত হন।
এছাড়া, আরেকটি এলাকায় মাইন বিস্ফোরণে ২ জন বেসামরিক নিহত হয়েছে। লোহিত সাগরের 'রাস ঈসা' বন্দরে একটি ট্যাংকার এবং হুতি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশের একটি জ্বালানি কেন্দ্রে সৌদি বাহিনী ২টি বিমান হামলা চালিয়েছে।