রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইনসুইপার পাঠাবে ন্যাটো: ট্রাম্পের দাবি

হরমুজ প্রণালিতে মাইন অপসারণকারী জাহাজ পাঠাবে ন্যাটো, দাবি ট্রাম্পের।

হরমুজ প্রণালিতে মাইনসুইপার পাঠাবে ন্যাটো: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক নৌপথ ‘হরমুজ প্রণালি’-তে মাইন অপসারণকারী বিশেষ জাহাজ বা মাইন্সুইপার মোতায়েন করবে ন্যাটো সদস্য দেশগুলো।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর মিত্র দেশগুলো এই পদক্ষেপ নিতে যাচ্ছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পর ন্যাটোর অন্যান্য মিত্র দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কৌশলগত এই জলসীমায় বিদেশি নৌবাহিনীর যেকোনো সামরিক উপস্থিতি ও আন্তর্জাতিক অভিযানের বিরুদ্ধে ইরান বারবার কড়া হুঁশিয়ারি জারি করেছে। তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।

বিজ্ঞাপন