শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
রাজনীতি

শেরেবাংলা নগরের যুবদল নেতা পিচ্চি রাকিবকে বহিষ্কার

শেরেবাংলা নগরের যুবদল নেতা পিচ্চি রাকিবকে বহিষ্কার করা হয়েছে।

শেরেবাংলা নগরের যুবদল নেতা পিচ্চি রাকিবকে বহিষ্কার

রাজধানীর শেরেবাংলা নগরের ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাকিবুল ইসলাম, যিনি পিচ্চি রাকিব নামে পরিচিত, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

১ জুন, সোমবার, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ খান ইকরামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, রোববার শেরেবাংলা নগর থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, রাকিবের বিরুদ্ধে চাঁদাবাজি, কিশোর গ্যাং, টেন্ডারবাজি সহ চারটি মামলা রয়েছে। সম্প্রতি, জাতীয় অর্থপেডিক হাসপাতালের চিকিৎসক রাশিদুল আলমকে টেন্ডারের জন্য অস্ত্র দেখিয়ে হুমকি দেয় পিচ্চি রাকিবের গ্রুপের সদস্যরা, যার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন