শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের পরিকল্পনা নেই: অ্যাটর্নি জেনারেল

সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কদ্দুছ কাজল।

সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের পরিকল্পনা নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার বিচার ব্যবস্থার উপর কোনও হস্তক্ষেপ করতে চায় না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কদ্দুছ কাজল। শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "বর্তমানে বিচার ব্যবস্থার উপর কোনও রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নাই। বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে—এটি সরকারের প্রত্যাশা।"

কাজল আরও জানান, প্রচলিত ব্যবস্থায় সব মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়, কারণ দেশে অনেক বিচারকের অভাব রয়েছে। বিশেষ করে রামিসা সহ ধর্ষণ ও হত্যা মামলাগুলো নিষ্পত্তিতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি মিডিয়ার মাধ্যমে বিচার না করে, আদালতের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। টিকটক করা আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, "ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক ও ভুয়া না হয়, সে বিষয়ে প্রসিকিউশন কঠোর অবস্থানে রয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা ন্যায় বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না। তবে মামলার সংখ্যা বাড়ার ফলে দুইটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে।"

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, "রামিসা হত্যা মামলার বিচারের মাধ্যমে সরকার তার সক্ষমতার প্রমাণ করেছে। তাহলে অন্যান্য মামলাগুলোর বিচারও কেন দ্রুত নিষ্পত্তি করা যাবে না?" মৃত্যুদণ্ডের মামলাগুলো নিষ্পত্তি করতে বিশেষ এডহক বিচারক নিয়োগের পরামর্শও দেন তিনি।

বিজ্ঞাপন