শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ে নথি পাঠিয়েছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেনজীর আহমেদকে দেশে ফেরাতে নথি পাঠানো হয়েছে দুবাইয়ে।

বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ে নথি পাঠিয়েছে সরকার

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার বেলা ১১টায় সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। দ্রুতই তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছি।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্থিরতা রোধে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, "পুলিশকে অ্যালার্ট করা হয়েছে যাতে কোনোরূপ অস্থিরতা সৃষ্টি না হয়।"

এছাড়া, রাজধানীর মোহাম্মদপুর এলাকা সম্পর্কে তিনি উল্লেখ করেন, "এটি বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এখানকার সব অপরাধীদের নির্মূল করা হবে পর্যায়ক্রমে।"

সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন