রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান 'মিতসুই অ্যান্ড কোং'-এর একটি প্রতিনিধিদল। বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক আস্থা ও পারস্পরিক সহযোগিতার ওপর দাঁড়িয়ে আছে।

সরকারপ্রধান জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে মিতসুই প্রতিনিধিদলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো বাংলাদেশের বিকাশমান অর্থনীতি, বৃহৎ ভোক্তা বাজার ও আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে সম্ভাবনার প্রশংসা করেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ উভয় পক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন