সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু
অপরাধ

নারায়ণগঞ্জে আধিপত্যের জেরে যুবদল নেতাকে হত্যা

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জে আধিপত্যের জেরে যুবদল নেতাকে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা রিপন ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রিপনের সঙ্গে একই এলাকার যুবদল নেতা রিফাত কাজী ও ছাত্রদল নেতা তানভীর কাজীর বিরোধ চলছিল। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তাদের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়।

গত রাতে রিপনকে বাড়ির সামনে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলার পর রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন