মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

৬ নবজাতকের মৃত্যু, আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

৬ নবজাতকের মৃত্যু, আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের কারণ জানতে ৭২ ঘণ্টার মধ্যে নোটিশ দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবকাঠামোগত অসঙ্গতি ও সেবা প্রদানে ঘাটতির বিষয় উঠে এসেছে।

তদন্ত কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, হাসপাতালের ভবনে পর্যাপ্ত আলোবাতাসের অভাব ছিল এবং সেখানে রোগীর সংখ্যা অত্যাধিক ছিল। হাসপাতালের যে ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে, সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে নবজাতকদের মৃত্যু ঘটেছে। রোগীর স্বজনেরা কয়েকবার চিকিৎসক ও নার্সদের অবহেলার বিষয়ে অভিযোগ জানালেও তা উপেক্ষিত হয়েছে।

গাফিলতির অভিযোগে দায়িত্বরত নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতক মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে, যা পরে সদস্য সংখ্যা বাড়িয়ে আরও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে।

বিজ্ঞাপন