রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর
জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) তদন্ত কমিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট প্রতিবেদনটি পেশ করে।

গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ঘটে, যা ঈদের আগ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সৃষ্টি করে। ঘটনার পরপরই তদন্তের জন্য একাধিক কমিটি গঠন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যা তিন দিনের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে না পারায় তারা ৩ জুন পর্যন্ত সময় চায়।

এছাড়া, স্বাস্থ্য অধিদফতরও একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার প্রতিবেদন আগামীকাল বৃহস্পতিবার জমা দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যার প্রতিবেদনও স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে জমা দেওয়া হয়েছে।

সকল প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে, এই ঘটনায় মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন