রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
জাতীয়

কুমিল্লায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার ও চিকিৎসা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার ও চিকিৎসা

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।

স্থানীয় আবদুল মমিন বানরটি আটক করার পর চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিমের টিম লিডার আরাফাত হোসেন খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে বানরটি নিজেদের হেফাজতে নেয়। আজ বুধবার সকালে বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসে বানরটির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, বানরটি সম্ভবত বৈদ্যুতিক শক খেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, “বর্তমানে বানরটি আমাদের হেফাজতে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এটি অবমুক্ত করা হবে।”

বিজ্ঞাপন