রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
জাতীয়

কুয়াকাটায় ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত বেলিন তিমি ভাসছে

কুয়াকাটায় ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত বেলিন প্রজাতির তিমি ভাসছে।

কুয়াকাটায় ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত বেলিন তিমি ভাসছে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি ভেসে এসেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে জেলেরা তিমিটি দেখতে পান।

ঘটনার খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করেন। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধারের সম্ভব হয়নি, তবে স্রোতের টানে সেটি সৈকতের দিকে ভেসে আসছে বলে জানিয়েছেন উপরার সদস্যরা।

স্থানীয়রা জানান, কুয়াকাটা সৈকতে মৃত ভেসে আসা তিমির মধ্যে এটি সবচেয়ে বড়। উপরা আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, “স্পিডবোড নিয়ে সাগরে গিয়ে তিমিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্রোতের টানে বিকেলের মধ্যে তিমিটি সৈকতে পৌঁছাতে পারে।”

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “কী কারণে তিমি মাছটির মৃত্যু হয়েছে, তা সরেজমিনে গিয়ে তদন্ত করে জানা যাবে। তবে জীববৈচিত্র রক্ষায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”

বিজ্ঞাপন