শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
জাতীয়

টাঙ্গাইলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, স্থানীয়দের ক্ষোভ

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে ৫ গরুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, স্থানীয়দের ক্ষোভ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অরক্ষিত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফসলের মাঠে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় একটি ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটি স্থাপন করা ছিল। বুধবার সকালে ওই বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো সেটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের সতর্কতায় মাঠে থাকা আরও কয়েকটি গরু বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়। এলাকাবাসীরা জানান, ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত খুঁটিটি অপসারণ বা মেরামতের জন্য তারা বহুদিন ধরে বিদ্যুৎ বিভাগকে অবহিত করেছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, "আমরা ঘটনাটি শুনেছি এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।"

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন