শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
জাতীয়

বিএসএফের পুশইন চেষ্টার পর ১২ জনকে ফিরিয়ে নিল

বিএসএফের পুশইন চেষ্টায় ১২ জনকে ফিরিয়ে নেওয়ার পর বিজিবির অবস্থান কঠোর রয়েছে।

বিএসএফের পুশইন চেষ্টার পর ১২ জনকে ফিরিয়ে নিল

বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার দিন শূন্য রেখায় রাখা ১২ জনকে ফিরিয়ে নিয়েছে। মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে তাদের ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় নাগরিকেরা।

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি সদস্যরা পুশইন চেষ্টা রুখে দেয়ার পর বিএসএফ মঙ্গলবার রাতে ওই ১২ জনকে নিয়ে যায়। যশোর বিজিবির-৪৯ ব্যাটলিয়নের অধিনায়ক গোলাম মো. সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে ১২ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের পুশইন করতে দেয়নি। তিন দিন পর মঙ্গলবার রাতে বিএসএফ তাদেরকে উঠিয়ে নিয়ে যায়।

বিজিবি অধিনায়ক গোলাম মো. সাইফুল আলম খান জানান, ভারত থেকে কোনো ধরনের পুশইন বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তবে বেনাপোল সাদিপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টাকে প্রতিহত করা হয়েছে এবং বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অতিরিক্ত বিজিবি সদস্য প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন