শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনেক অনেক অভিনন্দন।’ তিনি এই অর্জনকে বাংলাদেশের বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৯০টি দেশ ভোট দিয়েছে। ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই অধিবেশন, যেখানে ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।

এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছেন বাংলাদেশের প্রতিনিধি। ১৯৮৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এই দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন