শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা
জাতীয়

বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম

মো. মুহিদুল ইসলাম বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন।

বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে মো. মুহিদুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া, বিআইডব্লিউটিএ’র বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন