জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।
মঙ্গলবার (২ জুন) জয়শঙ্কর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, 'জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন।'
জয়শঙ্কর আরও বলেন, 'আমাদের অভিন্ন অগ্রাধিকারসমূহকে এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করি।'
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে জয়ী হন ড. খলিলুর রহমান। তিনি সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।